যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সমর্থন দেবে তালেবান

Date:

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

রোববার রেডিও ইরানের পশতু পরিষেবাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হামলা হলে এবং সহায়তা চাওয়া হলে কাবুল ইসলামিক প্রজাতন্ত্র ইরানেকে সহযোগিতা করবে।

মুজাহিদ আরও বলেন, জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে তেহরান বিজয়ী হয়েছিল। যুক্তরাষ্ট্র হামলা চালালেও ইরান আবারও বিজয়ী হবে।

এর আগে ইরানের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরবচ্ছিন্ন সামরিক হুমকির মুখে রয়েছে।

এদিকে পারস্য উপসাগর এলাকায় মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’ অবস্থান করছে। এটি সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

রয়টার্স জানিয়েছে, ওমানের মধ্যস্ততায় যুক্তরাষ্ট্র এবং ইরান পারমাণবিক আলোচনা করলেও মধ্যপ্রাচ্যে ‘জেরাল্ড আর. ফোর্ড’ নামে আরও একটি মার্কিন রণতরী যোগ দিয়েছে।

Share post:

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে ‘বিপাকে’ ভারত

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে...

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ শুরু সোমবার

দেশের স্বনামধন্য ৩২টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া...

বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ অবরোধ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি...

এআই দিয়ে ভাইরাস বানালেন বিজ্ঞানীরা, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রথমবারের মতো নতুন ভাইরাস...