যে গানের অনুরোধ সবচেয়ে বেশি পান খুরশীদ আলম

Date:

কিংবদন্তি সংগীতশিল্পী মো. খুরশীদ আলম তার দীর্ঘ গানের জীবনে সবচেয়ে বেশি অনুরোধ পেয়েছেন ‘আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়’ গানটির জন্য। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া `মিন্টু আমার নাম’ সিনেমার এই গানের কথা লিখেছিলেন দেওয়ান নজরুল। গানটির সুরকার ছিলেন আলম খান।

সব ধরনের শ্রোতারাই তার কণ্ঠের এই গানটি পছন্দ করেন। আজও কোনো অনুষ্ঠানে গান গাইতে গেলে এই গানের অনুরোধই সবচেয়ে বেশি পান তিনি।

অনুরোধ আসার তালিকায় এরপরই রয়েছে ‘চুমকি চলেছে একা পথে’ গানটি। এটি ‘দোস্ত দুশমন’ সিনেমার গান। এই গানের সুরকার আলম খান।

তালিকার তৃতীয় স্থানে আছে ‘ও দুটি নয়নে’ গানটি। ১৯৭২ সালে মুক্তি পাওয়া কামাল আহমেদ পরিচালিত ‘অশ্রু দিয়ে লেখা’ সিনেমার এই গানের কথা লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। আর সুর করেছেন আলী হোসেন।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন বরেণ্য এই সংগীতশিল্পী।

মো. খুরশীদ আলম এ দেশের এক গুণী সংগীতশিল্পী। সুদীর্ঘ গানের ক্যারিয়ারে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া বহু গান এখনো মানুষের মুখে মুখে ঘোরে।

সিনেমায় তিনি প্রথম প্লেব্যাক করেন ১৯৬৯ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায়। ‘বন্দী পাখির মতো’ শিরোনামের ওই গানটির সুর ও সংগীত করেছিলেন আজাদ রহমান। সেই হিসাবে সিনেমার প্লেব্যাকে তার ৫৭ বছর চলছে।

মো. খুরশীদ আলমের গাওয়া দর্শকপ্রিয় অন্যান্য গানের মধ্যে রয়েছে—‘চুরি করেছ আমার মনটা’, ‘মাগো মা ওগো মা’, ‘বাপের চোখের মণি নয়’, ‘ধীরে ধীরে চল ঘোড়া’, ‘এই আকাশকে সাক্ষী রেখে’, ‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’ ইত্যাদি।

১৯৪৬ সালের আজকের এই দিনে জয়পুরহাটে জন্মগ্রহণ করেন মো. খুরশীদ আলম। আজ ৮১ বছরে পা রাখলেন খ্যাতিমান এই শিল্পী। সিনেমা ও আধুনিক গানের শিল্পী হিসেবে খ্যাতি পেলেও তার গানের শুরুটা হয়েছিল রবীন্দ্রসংগীতের মাধ্যমে। রেডিওর বাণিজ্যিক কার্যক্রমে তার গাওয়া প্রথম দুটি গান হলো—‘তোমার দু হাত ছুঁয়ে শপথ নিলাম’ ও ‘চঞ্চল দু নয়নে বলো না’।

জন্মদিনে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘সবার আশীর্বাদ নিয়ে এই বেশ আছি। যত দিন বেঁচে আছি, নিজের গান গেয়ে যেতে চাই। এখনো মানুষ আমাকে ডাকে, গান শুনতে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায়। এখনো লাইভ গান করতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।’

Share post:

Popular

More like this
Related

ইরানে হামলা চালিয়ে নিজ দেশে জনপ্রিয়তা হারালেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দিচ্ছেন না বেশিরভাগ মার্কিনি। প্রতি...

২০২৬: ক্রীড়া বিশ্বের মহাযজ্ঞ ও ঠাসা সূচির রোমাঞ্চকর এক বছর

২০২৬ সালটি বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য হতে যাচ্ছে এক মহাযজ্ঞের...

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করল অন্তর্বর্তী সরকার

বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও কার্যকর তদারকি ব্যবস্থাকে শক্তিশালী...

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি

প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর...