রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা

Date:

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের শ্রমিকরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছেন।

তাদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের নিয়োগ দেওয়া ঠিকাদার গত বছরের ৫ আগস্টের পর থেকে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কোনো চুক্তি করেননি, সমন্বয় বা কার্যকর যোগাযোগ বজায় রাখেননি। বাধ্য হয়ে তারা ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।

শ্রমিকরা আরও অভিযোগ করেন, বিষয়টি সমাধানে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানালেও ফল হয়নি।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন গতকাল এই দুটি সংগঠনের নেতারা পরিচালকের মাধ্যমে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জমা দেন।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি মকছুদুর রহমান রিন্টু ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, অতীতেও কয়েকবার এ ধরনের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, কিন্তু বন্দর পরিচালকের আশ্বাসে স্থগিত করা হয়।

দীর্ঘ অপেক্ষার পরও সমাধান না হওয়ায় রোববার থেকে বন্দরের শ্রমিকরা পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শ্রমিকদের দাবি সংবলিত আবেদনটি ইতোমধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

‘আমরা আশা করছি, দ্রুত একটি সিদ্ধান্ত আসবে এবং সমস্যার সমাধান হবে,’ যোগ করেন তিনি।

Share post:

Popular

More like this
Related

দম সিনেমাটি আসলেই অন্যরকম হয়েছে: ডলি জহুর

বাংলাদেশের গুণী অভিনয়শিল্পী ডলি জহুর। জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা,...

‘সব চুক্তির সেরা চুক্তিতে’ রাজি ভারত-ইইউ: মোদি

এক নজিরবিহীন বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছে ভারত ও ইউরোপীয়...

‘আরও খেলে ম্লান হতে চাইনি’, আইপিএল থেকে অবসর প্রসঙ্গে রাসেল

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও আন্দ্রে রাসেলের নামটা একে...

গবেষণায় পাকিস্তানের সহযোগিতা চাইলেন তথ্য উপদেষ্টা

পূর্ব পাকিস্তান আমলের ২৪ বছরের বিভিন্ন আর্থসামাজিক ঘটনাবলি নিয়ে...