শবনমের জন্মদিনে কালজয়ী পাঁচ প্রেমের গান

Date:

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা শবনম। দীর্ঘ অভিনয় জীবনে তিনি শুধু ঢাকার সিনেমাতেই নয়, তৎকালীন পাকিস্তানের চলচ্চিত্রে অভিনয় করেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। 

দুই দেশ মিলিয়ে ১৮০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আজ সোমবার (১৭ আগস্ট) এই বরেণ্য অভিনেত্রীর জন্মদিন। ১৯৪৬ সালে জন্ম নেওয়া শবনম আজ ৮০ বছরে পা রাখলেন।

ষাটের দশক থেকে নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন শবনম। 

তার অভিনীত শেষ সিনেমা ‘আম্মাজান’। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমার মধ্যে রয়েছে—‘এ দেশ তোমার আমার’, ‘রাজধানীর বুকে’, ‘হারানো দিন’, ‘চান্দা’, ‘তালাশ’, ‘সন্ধি’, ‘সহধর্মিণী’, ‘শর্ত’এবং ‘জুলি’।

কিংবদন্তি অভিনেত্রী শবনমের জন্মদিনে তার অভিনীত সিনেমা থেকে পাঁচটি কালজয়ী প্রেমের গান নিয়ে এই আয়োজন।

শবনম ও রহমান অভিনীত ‘রাজধানীর বুকে’ সিনেমার গানটি গেয়েছেন তালাত মাহমুদ। গানটির গীতিকার কেজি মোস্তফা।

রাজ্জাক-শবনম অভিনীত ‘নাচের পুতুল’ সিনেমার গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটি লিখেছেন আহমেদ জামান চৌধুরী। সুরকার রবীন ঘোষ।

শবনম ও রাজ্জাক অভিনীত ‘নাচের পুতুল’ সিনেমার গানটি গেয়েছেন মাহমুদুন্নবী। গানটির গীতিকার কেজি মোস্তফা। গানটির সুরকার হলেন রবীন ঘোষ।

রাজ্জাক-শবনম অভিনীত ‘সন্ধি’ সিনেমার গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সুবীর নন্দী ও সাবিনা ইয়াসমিন। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। সুরকার হলেন সত্যসাহা।

শবনম-রহমান অভিনীত ‘হারানো দিন’ সিনেমার গানটি গেয়েছেন ফেরদৌসী রহমান। গানটির গীতিকার কবি আজিজুর রহমান। সুরকার হলেন রবীন ঘোষ।

Share post:

Popular

More like this
Related

আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে ৩৪.৮৫ বিলিয়ন ডলার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১ দশমিক...

এআইয়ের সাহায্যে যেভাবে ইরানে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

কোমা থেকে জ্ঞান ফিরল মার্টিনের, ‘অলৌকিক’ বলছেন গিলক্রিস্ট

মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কৃত্রিম কোমায় থাকা অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার...

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীনের চিকিৎসক দল আসছে কাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডকে সহযোগিতার জন্য যুক্তরাজ্য...