সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া

Date:

সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শুক্রবার বিকেল ৪টার পর সেখানে যান তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে অংশ নিয়েছেন খালেদা জিয়া। 
অনুষ্ঠান শুরুর আগে প্রধান উপদেষ্টা চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।

খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, নাসরিন সাঈদ ইস্কান্দার ও সৈয়দা শামিলা রহমান।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যসহ সিনিয়র নেতারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবসহ দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

 

Share post:

Popular

More like this
Related

স্বয়ংক্রিয়ভাবে সাইবার হামলা চালাতে পারে এআই, নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

নিরাপত্তা পরীক্ষা চলার সময় কয়েকটি উন্নত এআই মডেল নিয়ন্ত্রণের...

সচেতনতার অভাবেই সাইবার প্রতারণার ঝুঁকিতে ক্ষুদ্র ব্যবসা

ক্ষুদ্র ব্যবসাগুলো ডিজিটাল পেমেন্ট ও অনলাইন প্ল্যাটফর্মের ওপর যত...

নিজেকে অসম্ভব সৌভাগ্যবান মনে করি: অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব—দেশের টেলিভিশন নাটকের শীর্ষস্থানীয় তারকাদের একজন। তার...

হংকংয়ে গণমাধ্যম মোগল জিমি লাই-এর ২০ বছরের কারাদণ্ড

হংকং-এর একটি আদালত দেশটির গণমাধ্যম মোগল জিমি লাই-কে ২০...