সাইফের জন্মদিনে কারিনার রোমান্টিক ‘ফটো ডাম্প’, দেখুন ৭ ছবি

Date:

বলিউড অভিনেতা সাইফ আলী খানের জন্মদিন ছিল গতকাল রোববার। বিশেষ এই দিনটি উদ্‌যাপন করতে স্বামী সাইফের সঙ্গে কাটানো একান্ত মুহূর্তের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর খান।

কারিনা প্রায়ই ইনস্টাগ্রামে সাইফের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্ত ও পারিবারিক ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। 

কারিনার শেয়ার করা একটি ছবিটিতে তাদেরকে একটি বিলাসবহুল ইয়টে বসে সেলফি তুলতে দেখা যায়। 

আরেকটি ছবিতে সাইফের পরনে ছিল সাদা শার্ট ও লাল শর্টস। সাদা বিকিনিতে আকর্ষণীয় লুকে দেখা যায় কারিনাকে।

সাইফ গাড়ি চালাচ্ছেন আর কারিনা তার পাশে বসে সেলফি তুলছেন, এরকম একটি ছবিও শেয়ার করেছেন কারিনা। 

আরেকটি ছবিতে দূর থেকে ক্যামেরাবন্দী করা হয়েছে সাইফকে। এই ছবিতে সাইফকে তার দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীর আলী খানের সঙ্গে হাঁটতে দেখা যায়।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে কারিনা লিখেছেন, আমার সারা জীবনের সঙ্গীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা…তোমাকে ছাড়া জীবনটা একঘেয়ে হতো! এই ইনস্টাগ্রাম পোস্টের সব কটি ছবিই সাইফ দেখে দিয়েছে। আমি তার ছবি পোস্ট করলে সে খুব ভালোবাসে।

Share post:

Popular

More like this
Related

চট্টগ্রামসহ দেশের কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামসহ বাংলাদেশের কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার...

ছবি আসল, নাকি এআই দিয়ে তৈরি? বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দেখলেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি...

ভারত থেকে সার্ভারে প্রবেশ: এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে

ভারত থেকে সার্ভারে প্রবেশসহ বেশকিছু নিরাপত্তা ঝুঁকির কারণে অনলাইন...

সৌদি আরবে সিআইএ স্টেশনে ড্রোন হামলা

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের সিআইএ (সিআইএ) স্টেশনে...