সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, আগামীকাল সারা দেশে দোয়া

Date:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারক করছে।

এদিকে, খালেদা জিয়ার আরোগ্য কামনায় আগামীকাল জুম্মার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মোনাজাতে উপস্থিত থাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

জিয়াকে গত রোববার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রী গত কয়েক মাস ধরে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন। রোববার একইসঙ্গে তার বেশ কয়েকটি জটিলতা দেখা দেয়।

তিনি বলেন, ‘ওনার (খালেদা জিয়া) বুকে সংক্রমণ হয়েছে। হার্টের সমস্যা আগে থেকেই ছিল।’

তিনি জানান, খালেদা জিয়ার হার্টে স্থায়ীভাবে পেসমেকার আছে এবং এর আগে স্ট্যান্টিং করা হয়েছিল। তিনি মাইট্রাল স্টেনোসিসে ভুগছেন।

একইসঙ্গে সংক্রমণ হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়ায় খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি।

 

Share post:

Popular

More like this
Related

রাজনৈতিক যোগাযোগে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব

রাজনৈতিক যোগাযোগের ইতিহাসে সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন মাত্রা...

জ্বালানি সংকটে ৫৫% নিট কারখানার ক্রয়াদেশ কমেছে: বিকেএমইএ

চলমান জ্বালানি সংকটের কারণে দেশের ৫৫ শতাংশ নিট পোশাক...

রোহিত শেঠিকে ফের প্রাণনাশের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি আবারও প্রাণনাশের হুমকি পেয়েছেন।...

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় কী কৌশল নিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নতুন কিছু নয়, দীর্ঘকাল ধরে...