সুমন, তুষি ও ইমরানের ‘রইদ’ ঈদুল আজহায়

Date:

‘হাওয়া’-খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত নতুন সিনেমা ‘রইদ’ আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে।

খবরটি নিশ্চিত করে নির্মাতা বলেন, ‘আসছে কোরবানি ঈদকে ঘিরেই পরিকল্পনা রয়েছে। ওই সময় চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই। সেভাবেই কাজ করছি।’

এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।

গত বছরের শেষে ‘রইদ’ সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়েছিল। সেসময় দর্শকরা বেশ পছন্দ করেন। এরপর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরে অংশ নেয় সিনেমাটি। সেখান থেকে পুরস্কার নিয়ে ফিরতে না পারলেও দর্শকদের একরাশ মুগ্ধতা দিয়েছে।

‘রইদ’ সিনেমার প্লট গড়ে উঠেছে সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে। মূল পাত্র-পাত্রী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এ ছবিটির সেট তৈরিতে ফাঁকা জায়গায় প্রায় ৫০ হাজার গাছ লাগিয়েছিলেন পরিচালক।

দীর্ঘ ছয় মাস ধরে সেই গাছগুলোর নিবিড় যত্ন নেওয়া হয়েছিল, পুরো এলাকাটি যেন সিনেমার সঙ্গে মিশে যায়। লোকেশনকে কেবল ব্যবহার নয়, বরং লোকেশনকে গল্পের অবিচ্ছেদ্য অংশ করে তুলতেই এই কঠোর পরিশ্রম করেছিলেন নির্মাতা।

সুমন জানান, ‘রইদ’ একটি প্রতীকী ও বহুমাত্রিক আখ্যান। এখানে সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে।

নির্মাতা আরও জানান, এই চলচ্চিত্রে তিনি হাজার বছরের পুরোনো আখ্যানকে সমসাময়িক অনুভূতির ভেতর দিয়ে পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন। এতে গ্রামীণ বাংলার নান্দনিকতা ও চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পভাবনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’ মুক্তি পায় ২০২২ সালে। মুক্তির পর দেশে ও বিদেশে সাড়া ফেলেছিল সিনেমাটি। 

Share post:

Popular

More like this
Related

দেলসির সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সন্দেহ

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর...

২ মাসের জন্য মাঠের বাইরে আলেক্সান্ডার-আর্নল্ড!

ইংল্যান্ডের ফুলব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড উরুর চোটে ভুগছেন বলে বৃহস্পতিবার...

সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে দলীয় মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সাতক্ষীরা-খুলনা...

যে নারীরা নিজের মতো বাঁচতে চায়, সমাজ তাদের মানতে পারে না: হানিয়া আমির

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বলেছেন, যেসব নারী নিজের মতো...