সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

Date:

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল বুধবার থেকে রোজা শুরু হচ্ছে।

সংবাদমাধ্যম আরব নিউজ আজ মঙ্গলবার জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইসলামী পঞ্জিকার নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়।

রমজান মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়, যা মাসের শেষদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়।

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় রমজান মাস।

Share post:

Popular

More like this
Related

‘গিলকে বিশ্রাম দিয়ে পরীক্ষিতদের সুযোগ দিন’

ভারতের টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব পাওয়া শুভমান গিলকে টি-টোয়েন্টিতে...

ভারত থেকে ঢাকার আদালতে আইনি জটিলতায় বৃদ্ধা সকিনা

৬৮ বছর বয়সী সকিনা বেগম এসেছেন ভারতের আসাম থেকে।...

৪ বছরে রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি কমেছে অর্ধেকেরও বেশি

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আরোপিত মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার...

ঈদের আলোচিত ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’ আসছে ওটিটিতে

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’...