২০২৪-২৫ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

Date:

২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ভারতের সঙ্গেই ঘাটতির পরিমাণ ৭ দশমিক ৮৬ বিলিয়ন  ডলার।

আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পৃথক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, বিপরীতে আমদানি করেছে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পণ্য। এতে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলারে।

একই অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করেছে।

মন্ত্রী জানান, দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হলে বিভিন্ন বাণিজ্যিক ব্যবস্থার আওতায় পাওয়া অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা হারাবে; যার ফলে সম্ভাব্য ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি প্রভাবিত হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর এক প্রশ্নের জবাবে মুক্তাদির বলেন, সাফটা ও আপটার সদস্য হিসেবে বাংলাদেশ তামাক ও অ্যালকোহলযুক্ত পণ্যসহ ২৫টি আইটেম বাদে অন্য সব পণ্যের ক্ষেত্রে ভারতের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পায়।

একই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এই দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য ব্যবধান সবচেয়ে বেশি।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৭ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। ওই সময়ে বাংলাদেশ ভারতে ১ দশমিক ৭৬৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, আর ভারত থেকে আমদানি করে মোট ৯ দশমিক ৬২৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

এদিকে, ঢাকা-১১ আসনের এনসিপি সংসদ সদস্য নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ২০২৫-২৬ অর্থবছরের পরিসংখ্যান তুলে ধরেন। তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ৯ দশমিক ২৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১ দশমিক ৮০২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, অন্যদিকে ভারত থেকে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ০৪৯ বিলিয়ন ডলারে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১১ দশমিক ৩৮৮ বিলিয়ন ডলার, যার মধ্যে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ১ দশমিক ৭৬৪ বিলিয়ন ডলার।

Share post:

Popular

More like this
Related

ইরান যুদ্ধের মধ্যেই ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের হামলা কেন?

ইসরায়েলকে সঙ্গে নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো মধ্যপ্রাচ্যের দেশ...

আইপিএল খেলার ইচ্ছা থাকলেও আগামীতে নাম দেওয়া নিয়ে ভাববেন তানজিম

মোস্তাফিজুর রহমানের সঙ্গে এবার আইপিএলের নিলামে নাম ছিল তানজিম...

সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকার সাভারে একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায়...

আব্দুল জব্বারের কণ্ঠে চলচ্চিত্রে অমর ১০ গান

কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের প্রয়াণ দিন আজ। ২০১৭ সালের...