২০২৫-২৬ অর্থবছরে দেশে এসেছে রেকর্ড ৩৫.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স

Date:

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

আগের ২০২৪-২৫ অর্থবছরের ৩০ দশমিক ৩ বিলিয়ন ডলারের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১৭ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির কারণে ১১টি ব্যাংকের তথ্য না আসায় ২০২৫-২৬ অর্থবছরের রেমিট্যান্সের তথ্য সাময়িক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাময়িক তথ্য অনুযায়ী, রপ্তানি কিছুটা কমে যাওয়ার পরও রেকর্ড প্রবাসী আয়ের কারণে এ অর্থবছরে দেশের বৈদেশিক লেনদেন গতিশীল ছিল।

তবে, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সের প্রবৃদ্ধি আগের বছরের তুলায় ২৭ শতাংশ বেশি ছিল।

Share post:

Popular

More like this
Related

একজন তৌকীর আহমেদকে নিয়ে ১২ ঘণ্টার আয়োজন

দেশের খ্যাতিমান অভিনেতা, নির্মাতা, নাট্যনির্দেশক ও লেখক তৌকীর আহমেদকে...

দেশের স্বার্থ মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: ইরান

নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে...

ব্রিসবেনেও ইংল্যান্ডকে তুড়ি মেরে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

গাস অ্যাটকিনসনের বল পুল করে ছক্কায় গ্যালারিতে পাঠালেন স্টিভেন...

অবৈধ আয়: চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য...