২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি

Date:

২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) জন্য আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব।

সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হাজিদের সৌদি আরবে পৌঁছানোর কয়েক মাস আগেই সেবার প্রস্তুতি জোরদার ও কার্যক্রম সহজ করতে এই সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজ মৌসুমের প্রস্তুতি শুরু হয় ২০২৫ সালের ৮ জুন বা ১৪৪৬ হিজরির ১২ জিলহজে। ওই দিন বিশ্বজুড়ে হজ বিষয়ক দপ্তরগুলোর কাছে প্রাথমিক পরিকল্পনার নথি পাঠানো হয়।

সফর মাসের শুরুতে ‘নুসুক মাসার’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোর বিস্তারিত তথ্য জানা যাবে। এতে পরিকল্পনা, পর্যালোচনা ও সমন্বয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের শুরুর দিকে মক্কা ও মদিনার আবাসন, পরিবহন ও অন্যান্য সেবাসংক্রান্ত চুক্তি সম্পন্ন করা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা দেওয়া শুরু হবে।

আর মার্চে ভিসা চূড়ান্তকরণ এবং হাজিদের আগমনের জন্য প্রস্তুতির তথ্য জমা দেওয়া হবে।

ঘোষণা অনুযায়ী, ১৮ এপ্রিল ২০২৬ (১৪৪৭ হিজরির ১ জিলকদ) থেকে প্রথম দফার হাজিরা সৌদি আরবে পৌঁছাতে শুরু করবেন। হাজিদের আগমনের মাধ্যমে হজ মৌসুমের চূড়ান্ত কার্যক্রম শুরু হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাজিদের আগমনের আগেই অবকাঠামো ও সেবাসমূহ পুরোপুরি প্রস্তুত রাখতে ঘোষিত সময়সূচি কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।

গালফ নিউজ জানায়, এখন পর্যন্ত প্রায় সাড়ে ৭ লাখ হাজি নিবন্ধন করেছেন। এর মধ্যে নিজ নিজ দেশ থেকে সরাসরি প্যাকেজ বুক করেছেন প্রায় ৩০ হাজার হাজি।

আন্তর্জাতিক হাজিদের জন্য পবিত্র স্থানগুলোতে ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৭৩টি হজ বিষয়ক দপ্তর তাদের মৌলিক চুক্তিগত প্রয়োজনীয়তা সম্পন্ন করেছে।

Share post:

Popular

More like this
Related

ধর্ষক ও হত্যাকারী রাম রহিম সিংয়ের খুঁটির জোর কোথায়?

ভারতের একটি উচ্চ-নিরাপত্তা কারাগারের ফটক নিয়মিত বিরতিতে খুলে যায়...

রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি: চাপ, সংকট ও উচ্চঝুঁকির লড়াই

রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে আরেকটি ক্লাসিক...

সূত্রাপুরে হেলে পড়েছে ভবন: ফায়ার সার্ভিস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। এর জেরে...

সবাই আমাকে মেহেরীন নামে ডাকে, ভাবিনি এতটা জনপ্রিয়তা পাব: কেয়া পায়েল

নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী কেয়া পায়েল। কয়েক বছরের...