৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

Date:

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে জাতীয় ইলিশ সম্পদ উন্নয়ন টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ নিয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করতে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় চূড়ান্ত করা হয়েছে।

সভায় মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, ‘মা ইলিশ রক্ষায় কোনো আপস করা হবে না।’

ইলিশের প্রধান প্রজননক্ষেত্র বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত নৌযানসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘ইলিশের উৎপাদন কেন কমছে, তা গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে হবে।’

এ সময় তিনি নিষিদ্ধ জাল উৎপাদন ও বিক্রি বন্ধেও জোর দেন।

নিষেধাজ্ঞার ২২ দিনে নদ-নদী ও সাগরে সব ধরনের ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে সারাদেশে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেবে।

Share post:

Popular

More like this
Related

যে কারণে মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের সিনেমা

শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ঈথা’ মুক্তির আগেই...

চীনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন পাইলট গ্রেপ্তার

মার্কিন বিমানবাহিনীর এক সাবেক পাইলট গ্রেপ্তার হয়েছেন। পূর্ব অনুমোদন...

অ্যাশেজের বাকি সিরিজে নেই কামিন্স-লায়ন

অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ...

‘বাউলদের ওপর হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে’

দেশে বাউল ও তাদের ভক্তদের ওপর ক্রমাগত হামলা হচ্ছে।...