ময়মনসিংহে বাসে অগ্নিসংযোগ, নিহত ১

Date:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে থাকা একজন নিহত হয়েছেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জুলহাস মিয়া (৩৫)। আগুন লাগার সময় তিনি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। ওসি দ্য ডেইলি স্টারকে জানান, সম্ভবত তিনি বাসের চালক।

বের হওয়ার আগেই তিনি দগ্ধ হয়ে মারা যান বলে জানান ওসি রোকনুজ্জামান। পুলিশের প্রাথমিক তদন্ত এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনজন বাসে আগুন দিচ্ছেন।

মরদেহ থানা প্রাঙ্গণে রাখা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

Share post:

Popular

More like this
Related

সর্বোচ্চ উইকেটশিকারি হবেন, এমন লক্ষ্য ছিল না তাইজুলের

টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে সাকিব আল...

বৃহস্পতিবার সারা দেশে সড়কে থাকবে জামায়াতসহ ৮ দল

নাশকতা রোধে সারা দেশে সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে...

নতুন করে ছড়াচ্ছে পুরোনো ম্যালওয়্যার, প্রতিকারে যা করতে পারেন

বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি)...

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলেছে বাংলাদেশ।...