‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তিতে কী পরিবর্তন আসছে

Date:

ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। প্রথম কিস্তিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর। দ্বিতীয় কিস্তিতেও তারা থাকছেন।

এর নির্মাতা হিসেবে তানিম রহমান অংশুর নাম শোনা গেলেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। প্রথম কিস্তিটি নির্মাণ করেছিলেন শিহাব শাহীন।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত তারা কোনো মন্তব্য করবে না।

উল্লেখ্য, ২০২৪ সালে হইচইয়ে মুক্তি পায় ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজ। এটি ছিল তানিম রহমান অংশু নির্মিত ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের একটি স্পিন-অফ।

প্রথম কিস্তিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অপূর্ব। তার সঙ্গে ছিলেন সাবিলা নূর। পাশাপাশি অভিনয় করেন ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা ও রাশেদ মামুন অপু।

Share post:

Popular

More like this
Related

শত্রু যখন বন্ধু: ভেনেজুয়েলার ‘বাঘিনী’ দেলসির ওপর কতদিন ভরসা করবেন ট্রাম্প

গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে...

সর্বোচ্চ উইকেটশিকারি হবেন, এমন লক্ষ্য ছিল না তাইজুলের

টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে সাকিব আল...

বৃহস্পতিবার সারা দেশে সড়কে থাকবে জামায়াতসহ ৮ দল

নাশকতা রোধে সারা দেশে সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে...

নতুন করে ছড়াচ্ছে পুরোনো ম্যালওয়্যার, প্রতিকারে যা করতে পারেন

বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি)...