৪ তারকা জুটির ভালোবাসার ঘর-সংসার

Date:

শোবিজ তারকারদের সংসার জীবনে ভাঙনের বিষয়টি যেমন আছে, উল্টো পিঠে একই ছাদের নিচে বছরের পর বছর সুন্দরভাবে কাটিয়ে দেওয়ার উদাহরণও রয়েছে। 

বেশকজন তারকা দম্পতি আছেন যারা দীর্ঘ দিন ধরে ভালোবাসায় বসবাস করছেন। এমন ৪ তারকাকে নিয়ে ভালোবাসা দিবসের আয়োজন।

নব্বই দশকের অন্যতম দর্শকপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। ক্যারিয়ারে কয়েক হাজার নাটকে অভিনয় করেছেন। তার স্ত্রী জিনাত হাকিম একজন নাট্যকার। শোবিজের সুখী তারকা দম্পতি হিসেবে তাদের দৃষ্টান্ত অনেকেই দিয়ে থাকেন। 

ভালোবাসায় বসবাস নিয়ে আজিজুল হাকিম বলেন, ‘প্রতিদিন ভালোবাসার দিন। ভালোবাসার মানুষকে সম্মান করাটা খুব দরকার। দুজনের মধ্যে সম্মান, বিশ্বাস থাকতে হবে। মান-অভিমান হতেই পারে। কিন্ত সুন্দরভাবে আলোচনা করে নিলেই হয়। তাহলেই সংসার জীবন সুন্দর হবে।’ 

জিনাত হাকিম বলেন, ‘ভালোবাসা শব্দটি ছোট্ট হলেও এর গভীরতা ব্যাপক। আমি মনে করি দুজন মানুষ পরস্পরক সম্মান করবেন, বিশ্বাস করবেন, আলোচনা করে সবকিছু করবেন। তাহলেই দিনগুলো সুন্দর কাটবে।’

শহীদুজ্জামান সেলিম এদেশের অসম্ভব মেধাবী একজন অভিনেতা। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্র ও ওটিটি—সব মাধ্যমেই অভিনয় করে যাচ্ছেন কয়েক দশক ধরে। তার স্ত্রী রোজী সিদ্দিকীও মঞ্চ, নাটক ও সিনেমায় অভিনয় করছেন। দীর্ঘ দিন ধরে তারা সংসার জীবন করছেন একইসাথে। 

রোজী সিদ্দিকী বলেন, ‘দুজন দুজনের প্রতি সম্মান করাটা খুব দরকার। কাজের প্রতিও সম্মান থাকা জরুরি। একজন মানুষ তার সংসার জীবনে আরেকজন মানুষের প্রতি সম্মান দেখালেই আগামী দিনগুলো ভালোভাবে কাটবে।’

তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত জুটি হয়ে অনেক নাটকে অভিনয় করেছেন। বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছেন দুজনে। তারকা দম্পতি হিসেবেও দুজন অন্যতম উদাহরণ হয়ে আছেন।

তৌকীর আহমেদ বলেন, ‘সুন্দর সংসারের জন্য, সুন্দর জীবনের জন্য মানবিক মানুষ হওয়া চাই। সংসার জীবনে যিনি সবসময় পাশে থাকবেন তার প্রতি সম্মানবোধ থাকতে হবে। শ্রদ্বাবোধ থাকতে হবে। ভালোবাসা তো থাকবেই।’

নব্বই দশকের অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। একসময় অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন। তার স্ত্রী প্রিয়া ডায়েস একজন নৃত্যশিল্পী। 

একসাথে সুন্দরভাবে সংসার করার বিষয়ে টনি ডায়েস বলেন, ‘প্রথমত বিশ্বাসটা দরকার। শুধু আমরা নই, যে কোনো মানুষ, যে কোনো স্বামী-স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসহীনতা থাকলে সামনে এগোতে পারবেন না। ভালোবাসা তো থাকতেই হবে। আমি বিশ্বাস করি, ভালোবাসা থাকলে সব হয়।’

প্রিয়া ডায়েস বলেন, ‘সংসার জীবনে স্যাক্রিফাইস দরকার। সংসার জীবনে ভালোবাসা দরকার। সংসার জীবনে বিশ্বাস দরকার।’

Share post:

Popular

More like this
Related

মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার আশঙ্কা অপারেটরদের

দেশের মোবাইল অপারেটররা সতর্ক করেছে, ক্রমবর্ধমান বিদ্যুৎ ও জ্বালানি...

অভিবাসী নির্বাসনে ট্রাম্পের হাতিয়ার আইসিই, এর কাজ কী?

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ৩৭ বছর বয়সী রেনে নিকোল গুডকে গুলি...

‘১০০ টেস্ট খেলতে হলে আমাদের কাউকে সম্ভবত ৫০ বছর খেলতে হবে’

২০১৮ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ৭ বছরে আয়ারল্যান্ড...

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অধ্যাপক আলী রীয়াজকে নিয়োগ...