আমানত ফেরত পেতে চট্টগ্রামে এক্সিম ব্যাংকের সামনে গ্রাহকদের অবস্থান

Date:

ব্যাংকে জমা রাখা টাকা ফেরতের দাবিতে এক্সিম ব্যাংকের একটি শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা। চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় ব্যাংকটির ওই শাখার সামনে আজ সোমবার এই বিক্ষোভ হয়। সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের চট্টগ্রাম কমিটির ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভকারী গ্রাহকেরা বলেন, নিজেদের জমা রাখা টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তারা ব্যাংক ছাড়বেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই জুবিলী রোড ও এনায়েত বাজার এলাকায় ক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হতে থাকেন। পরে তারা ব্যাংক শাখার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের কারণে শাখাটিতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে ব্যাংক থেকে জমানো টাকা তুলতে পারছেন না তারা। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। সামনে ঈদুল আজহা। এ সময় পরিবারের প্রয়োজন মেটাতে টাকার দরকার। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিচ্ছে না।

সংকট সমাধানে তিন দফা দাবি তুলে ধরেন গ্রাহকরা। দাবিগুলো হলো—অবিলম্বে জমানো পুরো টাকা ফেরত দিতে হবে, মুনাফা কেটে রাখার (হেয়ারকাট) কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালু করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া জহির আহমেদ নামের এক গ্রাহক বলেন, ‘নিরাপদ মনে করে নিজেদের কষ্টের টাকা আমরা ব্যাংকে রেখেছিলাম। অথচ আজ নিজের টাকার জন্যই রাস্তায় দাঁড়াতে হচ্ছে। ব্যাংক একীভূতকরণ বা অন্য কোনো অজুহাতে গ্রাহকের জমানো টাকা আটকে রাখা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

Share post:

Popular

More like this
Related

জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের জন্য...

ব্যাংকে ৫ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না

যারা ব্যাংকে টাকা জমা রাখেন তাদের জন্য স্বস্তির খবর...

শাকিব খান পেশাদার শিল্পী, সুপারস্টার হয়েও শিল্পী হিসেবেই মেশেন: অপু

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স’।...

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রমাণে ব্যর্থ গাম্বিয়া: আইসিজেতে মিয়ানমার

রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ প্রমাণে গাম্বিয়া ব্যর্থ...