পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

Date:

মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ। পরে এক সন্দেহভাজনকে আটক করা হয়।

একজন পুলিশ কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, লক্ষ্যবস্তু করা বাড়িটি রিয়ানার এবং ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের খোসা উদ্ধার করা হয়।

তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানিয়েছে, ঘটনার সময় রিয়ানা ওই বাড়িতে ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর বয়সী এক নারী গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে সাতটি গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে রিয়ানার বাড়ি থেকে প্রায় ৮ মাইল দূরে ওই নারীর গাড়ি খুঁজে পাওয়া যায় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।

Share post:

Popular

More like this
Related

ব্যাংকে ৫ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না

যারা ব্যাংকে টাকা জমা রাখেন তাদের জন্য স্বস্তির খবর...

শাকিব খান পেশাদার শিল্পী, সুপারস্টার হয়েও শিল্পী হিসেবেই মেশেন: অপু

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স’।...

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রমাণে ব্যর্থ গাম্বিয়া: আইসিজেতে মিয়ানমার

রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ প্রমাণে গাম্বিয়া ব্যর্থ...

ঐতিহাসিক অর্জনের পরও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় টেবিল টেনিস তারকারা

বাংলাদেশ টেবল টেনিসের ঘরে এসেছে ইতিহাস, কিন্তু হাসির মাঝেও...