পশ্চিমা বিনোদনে ক্যারিয়ার গড়া মোটেও সহজ ছিল না: প্রিয়াঙ্কা

Date:

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে পশ্চিমা দুনিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, ভারতে কাজ করার সময় তিনি নিজেকে কিছুটা আবদ্ধ মনে করছিলেন, তাই নতুন সুযোগ খুঁজতে পশ্চিমা চলচ্চিত্র জগতে পা রাখেন।

নট স্কিনি বাট নট ফ্যাট পডকাস্টে কথা বলতে গিয়ে তিনি জানান, কীভাবে মিন্ডি কালিং এবং ঐশ্বরিয়া বচ্চন আমেরিকান পপ সংস্কৃতির জগতে নিজেদের পরিচিতি তৈরি করেছিলেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে প্রিয়াঙ্কা ভাবতে শুরু করেন, ভারতীয়রা কেন আন্তর্জাতিক বাজারে ততটা দৃশ্যমান নন এবং সেখানে নিজের উপস্থিতি দিয়ে সেই জায়গাটি আরও বিস্তৃত করা যায় কি না।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, বলিউড ছেড়ে পশ্চিমা বিনোদন জগতে ক্যারিয়ার গড়া মোটেও সহজ ছিল না। নতুন জায়গায় শুরু করতে গিয়ে তাকে অনেক বাধা পেরোতে হয়েছে।

তিনি বলেন, কোনো কিছুই সহজ নয়। আমাদের প্রত্যেকেরই নিজের লড়াই আছে। আমি এমন না যে, সবসময় খারাপ পরিস্থিতিতে থাকি। কারণ আমাদের সেই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, জীবনে কঠিন সময় এলে মানুষ চাইলে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারে।

তার ভাষায়, আমি সবসময় বিশ্বাস করি—জীবনে পরিবর্তন আনতে হবে। যখন পরিস্থিতি কঠিন হয়ে যায়, তখন আমরা আবার মাথা তুলে দাঁড়াতে পারি। আমরা কষ্ট ভোগ করি, তারপর আবার নতুন পথে এগিয়ে যাই। আমার ক্যারিয়ারে অনেকবার এটা করেছি।

প্রিয়াঙ্কা জানান, তিনি একেবারে নতুনভাবে শুরু করতে চেয়েছিলেন। সেখানে আগে কোনো নির্দিষ্ট পথ তৈরি ছিল না, তাই নিজের পরিশ্রমের মাধ্যমে তাকে নিজের জায়গা তৈরি করতে হয়েছে।

তিনি বলেন, আমি শুধু চেষ্টা করেছিলাম। আমি জানতাম কঠোর পরিশ্রম করতে পারিব এবং আমার কাজ আমি ভালো জানি। যেকোনো পরিচালক বা সহ-অভিনেতার সঙ্গে সেটে দাঁড়ালে আমি সমানভাবে কাজ করতে পারব। তাই আমি সেখানে গিয়ে কাজ শুরু করি।

বর্তমানে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী পশ্চিমা দুনিয়ায় প্রায় সাত বছর কাজ করার পর আবার ভারতীয় সিনেমায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

তার পরবর্তী সিনেমা বারানসি পরিচালনা করছেন এস এস রাজামৌলি। এই সিনেমাতে তার সঙ্গে অভিনয় করবেন মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকমারান।

সিনেমাটি মুক্তির সম্ভাব্য আগামী বছরের ৭ এপ্রিল। এদিকে অস্কারে প্রিয়াঙ্কা চোপড়া উপস্থাপক হিসেবে অংশ নেবেন।

Share post:

Popular

More like this
Related

প্রতি ঈদে কেন চামড়ার দাম কমে যায়

ঈদের ছুটি শেষে মানুষ যখন রাজধানীতে ফিরছেন, তখন ঢাকা-মাওয়া-ভাঙ্গা...

‘ফুটবল মার্কা আসলো কোথা থেকে?’— যশোর বকচরে ব্যবসায়ী সমিতির নির্বাচনে চরম অনিয়ম

যশোরের বকচরে অবস্থিত ‘পুরাতন লোহা ও মোটর ব্যবসায়ী মালিক...

হলে হলে ছুটছেন তারকারা

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার...

দ. কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সু’র ২৩ বছর কারাদণ্ড

সামরিক আইন জারিতে ভূমিকার দায়ে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে...