ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

Date:

গাজীপুরের হারিকেন এলাকায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

জয়দেবপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তাজউদ্দীন আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাসটির পেছন দিকে হঠাৎ আগুন লেগে যায়।’

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকার দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল। হঠাৎ আগুন লেগে গেলে যাত্রীরা লাফিয়ে বাস থেকে নেমে প্রাণ বাঁচান।

গাছা থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীয়ত উল্লাহ ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে আছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে।’

Share post:

Popular

More like this
Related

প্রতি ঈদে কেন চামড়ার দাম কমে যায়

ঈদের ছুটি শেষে মানুষ যখন রাজধানীতে ফিরছেন, তখন ঢাকা-মাওয়া-ভাঙ্গা...

‘ফুটবল মার্কা আসলো কোথা থেকে?’— যশোর বকচরে ব্যবসায়ী সমিতির নির্বাচনে চরম অনিয়ম

যশোরের বকচরে অবস্থিত ‘পুরাতন লোহা ও মোটর ব্যবসায়ী মালিক...

হলে হলে ছুটছেন তারকারা

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার...

দ. কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সু’র ২৩ বছর কারাদণ্ড

সামরিক আইন জারিতে ভূমিকার দায়ে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে...