দেশ মাতিয়ে এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘দম’

Date:

ঈদুল ফিতরে দেশে মুক্তির পর মাল্টিপ্লেক্সে ভালো চলছে রেদওয়ান রনি নির্মিত ‘দম’ সিনেমাটি। 

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।

দেশের পর এবার আন্তর্জাতিক যাত্রা শুরু হচ্ছে সিনেমাটির। আগামী ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সিনেমাটি অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হবে। 

আগামী শুক্রবার, ২৭ মার্চ ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেমাটি প্রদর্শিত হবে। 
পরের দিন বিকেল ৫টায় প্রসপেক্ট-এ। 

সমাপনী দিন অর্থাৎ ২৯ মার্চ ওয়েরিবি হলে সন্ধ্যা ৬টায় ‘দম’ দেখা যাবে। 

 

এ তথ্য নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

এদিকে, ঈদুল ফিতরে মুক্তির তিন দিনে মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন গড়েছে ‘দম’। 

স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শো চলছে সিনেমাটির। প্রতিটি শো হাউজফুল যাচ্ছে বলে জানা গেছে। 

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

Share post:

Popular

More like this
Related

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

বৈশ্বিক সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে...

‘বিশ্বকাপে খেলতে হলে সম্পূর্ণ ফিট থাকতে হবে ভিনিসিয়ুসকে’

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়ে...

বান্দরবানে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ

বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০০ ঘনফুট সেগুনসহ বিভিন্ন...

মে মাসে রপ্তানি কমেছে ৭ শতাংশ

প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান কমে যাওয়ার কারণে...