করাচির শপিংমলে আগুনে মৃত্যু বেড়ে ৫৫

Date:

পাকিস্তানের করাচিতে শপিংমলে লাগা আগুনে মৃত বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার করাচি প্রশাসনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করাচি দক্ষিণ জেলার উপ-কমিশনার জাভেদ নবি খোসো বলেন, ‘শনিবার রাতে  আগুন লাগার পর মোট ৫৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

গুল প্লাজা নামে ওই শপিংমলের আগুনে যারা এখনো নিখোঁজ, তাদের স্বজনরা উদ্ধারকাজের ধীরগতির সমালোচনা করছেন।

প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া সাইদ বুধবার সাংবাদিকদের জানান, ৫০টির বেশি পরিবার ডিএনএর নমুনা জমা দিয়েছে।

করাচি সিভিল হাসপাতালের মর্গের বাইরে তিনি বলেন, ডিএনএ নমুনা মিলিয়ে নেওয়ার পর আমরা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করব।

দুর্বল অবকাঠামোর কারণে করাচির মার্কেট ও কারখানায় প্রায়শই আগুন লাগার ঘটনা ঘটে। তবে এত বড় ধরনের আগুনের ঘটনা বিরল।

আগুন লাগার সময় ফারাজ আলী নামের এক ব্যক্তির বাবা ও ভাই এই শপিংমলের ভেতরে ছিলেন। তিনি বলেন, আমি চাই মরদেহগুলো উদ্ধার করে যথাযথভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হোক।

২৮ বছর বয়সী ফারাজ আলী গতকাল বুধবার বলেন, ‘এটাই আমাদের জন্য কিছুটা স্বস্তি। অন্তত একবার শেষবার তাদের দেখতে পারি, আমরা যেন তাদের শেষবার বিদায় বলতে পারি।

সরকারি একটি কমিটি আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে, তবে এই ভয়াবহ আগুনের কারণ এখনও স্পষ্ট নয়।

Share post:

Popular

More like this
Related

‘চিত্রা’ চরিত্রটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে: সাবিলা নূর

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের...

মিয়ানমারে শেষ ধাপের ভোট, জান্তা সমর্থিত দলের জয় ‘নিশ্চিত’

মিয়ানমারের সাধারণ নির্বাচনের তৃতীয় ও শেষ ধাপের ভোট শুরু...

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখন হালান্ডের

বাম প্রান্ত থেকে জেরেমি ডকু দিলেন পাস। ডি-বক্সে সুযোগের...

সংসদে উত্থাপিত বক্তব্যে নিরপেক্ষ তদন্ত চায় নাবিল গ্রুপ

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সংক্রান্ত আলোচনায়...