বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক: পাট প্রতিমন্ত্রী

Date:

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

আজ সোমবার দুপুরে তিনি রাজধানীর কারওয়ান বাজারে আকস্মিক পরিদর্শনে যান। এরপর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাজার পরিদর্শনে গিয়ে শরীফুল পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ-বিপণন পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি বাজারে উপস্থিত ক্রেতাদের মতামতও জানতে চান।

পাট প্রতিমন্ত্রী বলেন, ‘আকস্মিক পরিদর্শনের মাধ্যমে আমরা সার্বিক বাজার পরিস্থিতি জানার চেষ্টা করেছি। বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে।’

তিনি আরও বলেন, সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জনবান্ধব বাজেটে সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যে কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমানো যায়।

শরীফুল আলম বলেন, ‘বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পর বাজারে মূল্যবৃদ্ধির যে প্রবণতা দেখা যেত, এবার তা পরিলক্ষিত হয়নি। কারণ এবারের বাজেট জনগণকে স্বস্তি দেওয়ার লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে।’

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বিত তদারকির ফলে বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রয়েছে।

প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, ‘অহেতুক কোনো পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Share post:

Popular

More like this
Related

হাসিনা-আসাদুজ্জামানকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান...

জনপ্রিয় তামিল অভিনেত্রী সুভাষিণীর মরদেহ উদ্ধার

তামিল ধারাবাহিক কয়ালখ্যাত অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের মরদেহ উদ্ধার করা...

উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও...

রুটের সেঞ্চুরিতে রঙিন ব্রিসবেন টেস্টের প্রথম দিন

দীর্ঘ বিরতির পর অ্যাশেজ আবার মাঠে ফিরল ব্রিসবেনে, কিন্তু...