‘রকস্টার’ সিনেমার ৫৪ সেকেন্ডের অ্যানিমেটেড ভিডিও

Date:

বাংলা সিনেমায় নতুন চমক নিয়ে আসছেন চিত্রনায়ক শাকিব খান। তার নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে এবার নতুন বার্তা দিলেন তিনি। আজ সকালে ৫৪ সেকেন্ডের একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছেন। ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘একটা গল্প, যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।’

অ্যানিমেটেড ভিডিওটির শুরুতেই দেখা যায় ঝুম বৃষ্টি। একটি উঁচু বিশাল দালানের দেয়ালে তখন আলো ছড়াচ্ছে ‘রকস্টার’ শাকিবের ছবি। স্ক্রিনে তখন ভেসে ওঠে রহস্যময় দুটি চরিত্র।

ভিডিওর শেষে দেখা যায়, কনসার্টে উপস্থিত অসংখ্য দর্শকের সামনে গান গাইছেন ‘রকস্টার’। ‘আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও’—এমন গানে মুগ্ধতা ছড়ানোর পর জানানো হয়, আগামী ৫ মে প্রকাশিত হতে যাচ্ছে ‘রকস্টার’ সিনেমার টিজার।

সান কমিউনিকেশনসের প্রযোজনায় ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো। সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। এ ছাড়া আরও অভিনয় করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

Share post:

Popular

More like this
Related

৬ বছরে প্রথমবারের মতো শিল্প খাতের উৎপাদন কমেছে

জ্বালানি সংকট, দুর্বল রপ্তানি চাহিদা ও উচ্চ ব্যাংক ঋণের...

জাপানে আগাম নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাপানে আগাম নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ রোববার। সানায়ে তাকাইচি...

‘খেলতে না পারলে মানুষ ভুলে যায়’

এনসিএল টি-টোয়েন্টি চলাকালীন এক ইনজুরি মুকিদুল ইসলাম মুগ্ধর পুরো...

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকালে...