নানির বাগানবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা

Date:

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে নিজের নানির বাগানবাড়িতে আজ সোমবার সকালে তার দাফন হয়।

গতকাল রোববার  ঢাকায় সব আনুষ্ঠানিকতা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর রাতেই কারিনার মরদেহ নিয়ে যাওয়া হয় গজারিয়ায়।

কারিনা কায়সার ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির মেয়ে।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন। এর পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকির ওয়েব ফিল্ম ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকেরা। কিন্তু হঠাৎ তার রক্তচাপ কমে গেলে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ১৫ মে নিভে যায় তার প্রাণ প্রদীপ। 

Share post:

Popular

More like this
Related

বিল ও রিচার্জের জন্য মোবাইল ব্যাংকিংয়ে আসছে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণের সুযোগ

ইউটিলিটি বিল ও মোবাইল ফোনে রিচার্জের জন্য ডিজিটাল ব্যাংকিংয়ে...

ভারত-ফ্রান্স অংশীদারত্বের কোনো সীমানা নেই: মোদি

ভারত-ফ্রান্স অংশীদারত্বের কোনো সীমানা নেই বলে মন্তব্য করেছেন ভারতের...

বাংলাদেশ সফরের সময় বদলাতে পারে পাকিস্তান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের সূচির কারণে বাংলাদেশ...

হলফনামায় প্রার্থীদের বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে হবে: দুদক চেয়ারম্যান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেশের পাশাপাশি...