ইত্যাদি’র নতুন পর্বে কী থাকছে

Date:

বিনোদনমূলক অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার প্রাচীন জনপদ নরসিংদীতে। রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে ধারণ করা হয়েছে নতুন পর্বটি। 

আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে পর্বটি প্রচারিত হবে। 

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারও অনুষ্ঠানে থাকছে ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’র  পরিবেশনায় একটি লোক-ফিউশনধর্মী গান। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ কথায় গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমন চৌধুরী নিজেই।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে থাকছে একটি পরিচিতিমূলক নৃত্যগীতি। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। 

বরাবরের মতো এবারের পর্বেও স্থানীয় ইতিহাস-ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

উয়ারী-বটেশ্বর প্রত্নস্থল, নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবুসহ জেলার নানা বৈশিষ্ট্য উঠে আসবে বিভিন্ন প্রতিবেদনে। 

এছাড়া থাকছে মানবিক, শিক্ষামূলক ও বিদেশি প্রতিবেদন, কৌতুক, নাট্যাংশ এবং দর্শকপর্বের আয়োজন।
 

Share post:

Popular

More like this
Related

মিশরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৮

মিশরের উত্তর পূর্বাঞ্চলের পোর্ট সাইদ প্রদেশে ট্রাক ও যাত্রীবাহী...

নিলামে বিপুল খরচ করা মোস্তাফিজদের কলকাতায় আছেন যারা

মিনি নিলাম থেকে তিনজন ক্রিকেটার কিনতেই কলকাতা নাইট রাইডার্সের...

সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন কেন পুনর্বিবেচনা করা হবে না, জানতে চেয়ে রুল

সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন, পেনশন ও অন্যান্য সুবিধা কেন...

মেরিলিন মনরোর শততম জন্মদিনে হলিউডের নানা আয়োজন

আজ থেকে ঠিক ১০০ বছর আগে জন্ম নিয়েছিলেন হলিউডের...