রইদ সিনেমার যে গানে নায়িকা তুষির কণ্ঠ

Date:

অভিনেত্রী নাজিফা তুষি প্রথম আলোচিত হয়েছিলেন মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করে। গত ঈদুল ফিতরে রায়হান রাফী নির্মিত ‘প্রেসার কুকার’ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। এবার ঈদুল আজহায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায়ও তার অভিনয় প্রশংসিত হচ্ছে।

সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি নাজিফা তুষির কণ্ঠে ‘পাগলীর প্রেম জ্বালা’ শিরোনামে গান প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী। এই গানের সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী।

গানটি নিয়ে নাজিফা তুষির ভাষ্য, ‘অভিনয়ই আমার মূল পরিচয়। কিন্তু, গান সবসময়ই আমার ব্যক্তিগত ভালোবাসার জায়গা। তবে প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিতে গিয়ে দর্শক কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে কিছুটা দ্বিধা ছিল।’

তিনি বলেন, ‘গানটি প্রকাশের আগেই মঞ্চে গাওয়ার পর যে সাড়া পেয়েছি, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে। সিনেমার গল্প ও আবহের সঙ্গে গানটির আবেগ গভীরভাবে মিশে আছে। সেই অনুভূতি থেকেই গানটি গাওয়ার চেষ্টা করেছি।’

‘রইদ’ সিনেমা প্রসঙ্গে তুষি বলেন, ‘“রইদ” প্রচলিত বাণিজ্যিক ধারার সিনেমা না। একটু বেশি অনুভব করার মতো সিনেমা। এখানে প্রতিটি অনুভূতির আলাদা সৌন্দর্য আছে। এটা একটু থেমে গিয়ে দেখার মতো, গভীর অনুভূতির সিনেমা।’

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ মাল্টিপ্লেক্সের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবন সংগ্রাম নিয়ে এগিয়েছে সিনেমার গল্প।

এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।

Share post:

Popular

More like this
Related

টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা ১০ রেটিংধারী বোলারদের তালিকায় বরুণ

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করলেন ভারতের...

চট্টগ্রামের কালুরঘাটে পোশাক কারখানার গুদামে আগুন

চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গুদামে...

ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল ভারতের কাছে বিক্রির বিষয়ে আলোচনা চলছে বলে...

বিশ্বকাপে দেখা যাবে না সেনেগাল-আইভরি কোস্টের সমর্থকদের!

মার্কিন সরকারের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ...