ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদি, যা থাকছে আলোচনায়

Date:

সাম্প্রতিক সময়ে এক কালের ‘ডিয়ার ফ্রেন্ড’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের বিজেপি দলের নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে বেশ অবনতি দেখা দিয়েছে। এমন অবস্থায় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে রওনা হয়েছেন ভারতের নেতা।

আজ রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন। 

বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। 

মন্ত্রিসভা বৈঠকের শুরুতে আজ নেতানিয়াহু বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে আসবেন। তিনি নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) বক্তব্য রাখবে। আমি নিশ্চিত, আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন।’

দুই দেশের মধ্যে গভীর থেকে গভীরতর হতে থাকা সম্পর্কের প্রশংসা করেন ইসরায়েলি নেতা। 

‘দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তিনি (মোদি) এখানে আসছেন, যাতে আমরা এটাকে আরও শক্তিশালী করে তুলতে পারি’, যোগ করেন তিনি। 

অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন নেতানিয়াহু। 

নয় বছর আগে ২০১৭ সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন মোদি।

এরপর নেতানিয়াহু পরের বছর পাল্টা সফরে ভারত যান। 

আল জাজিরা জানিয়েছে, বুধবার ২৫ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলে মোদির দুই দিনের সফর শুরু হতে যাচ্ছে। 

কয়েক দিন আগে ভারতসহ ১০০টি দেশ যৌথভাবে ইসরায়েলের পশ্চিম তীর দখল করে নেওয়ার ইচ্ছার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। 

কয়েক দশক ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণার প্রতি সমর্থন জানিয়ে আসলেও ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক হামলার প্রেক্ষাপটে নীরবতা বজায় রেখেছে নয়াদিল্লি। 

সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি খাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে ভারত-ইসরায়েল। 

গাজায় হামলা শুরুর পর একাধিক পশ্চিমা নেতা তেল আবিব গেলেও দক্ষিণ গোলার্ধের নেতাদের মধ্যে ইসরায়েল সফরের ঘটনা বিরল। এ কারণে মোদির এই সফর বিশেষ তাৎপর্য পাচ্ছে বলে মত দেন বিশ্লেষকরা।

 গত ১৬ ফেব্রুয়ারি এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, মোদির সঙ্গে বৈঠকে ‘সব ধরনের পারস্পরিক সহযোগিতা’ নিয়ে আলোচনা হবে। 

তিনি বলেন, ‘ইসরায়েল ও ভারতের মধ্যে অভাবনীয় মৈত্রী তৈরি হবে এবং আমরা সব ধরনের সহযোগিতা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন, ভারত কোনো ছোট দেশ নয়। ১৪০ কোটি মানুষ নিয়ে ভারত একটি সুবিশাল, শক্তিশালী ও অত্যন্ত জনপ্রিয় দেশ।’

Share post:

Popular

More like this
Related

বিশ্বকাপের আগে বেঙ্গালুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচ কলকাতা ও এক...

তদন্তে কেউ চাপ প্রয়োগ করলে নাম প্রকাশ করে দেওয়া হবে: দুদক চেয়ারম্যান

দুর্নীতির তদন্তে বাধা দেওয়ার জন্য কেউ চাপ প্রয়োগের চেষ্টা...

বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এসে লাগছে বাংলাদেশের মানুষের ঘরে। জ্বালানির...

‘মালিক’ সিনেমার লুক, ‘জ্যাজ সিটি’র প্রাপ্তি নিয়ে যা বললেন আরিফিন শুভ

আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ এবারের ঈদুল আজহায় দেশের ৩২টি...