শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে আগুন

Date:

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, শাহবাগে পিজি হাসপাতালের (বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি) এ ব্লকের চতুর্থ তলায় আগুন লেগেছিল। ১১টা ১৪ মিনিটে তারা আগুনের খবর পায়।

১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যায়। সাতটি ইউনিটের চেষ্টায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহত বা আটকে পরা ভুক্তভোগীর খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

Share post:

Popular

More like this
Related

কামিন্স, লায়নের তোপে অ্যাডিলেডেও নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে

রেকর্ড লক্ষ্য তাড়ায় শুরুর বিপর্যয়ের পর ইংল্যান্ডকে আশা দেখাচ্ছিলেন...

অ্যাপলের ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’, দাম যেমন হতে পারে

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন ‘আইফোন আল্ট্রা’ বাজারে আসার আগেই...

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা জামানতবিহীন ঋণের পরিকল্পনা, পেতে পারেন যারা

তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তাদের...

আবার পেছাল মুখ্যমন্ত্রী বিজয়ের বিবাহবিচ্ছেদ মামলার শুনানি

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় ও...