আড়াই লাখ কোটি টাকার ৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন

Date:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মেট্রোরেল সংক্রান্ত তিনটি প্রকল্প অনুমোদন হয়েছে। এসব প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

আজ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পে অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের আওতায়, নতুন প্রস্তাবিত এমআরটি লাইন-৫ (সাউদার্ন)-এ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আর সংশোধিত এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ (নর্দান) প্রকল্পে অর্থায়ন করছে জাপান।

প্রস্তাবনা অনুযায়ী, জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে খরচ হবে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ দশমিক ৮৯ কোটি টাকা।

এ ছাড়া ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (নর্দান) প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ দশমিক ৩৬ কোটি টাকা।

পাশাপাশি, ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (সাউদার্ন) প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা—যার মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে ভূগর্ভস্থ।

Share post:

Popular

More like this
Related

পুরোনো কোনো গন্ধে হঠাৎ শৈশব মনে পড়ে কেন?

অফিস শেষে বিকেলে বাড়ি ফিরছিলেন রকিব। হঠাৎ দেখলেন, দূরের...

এফডিসির নির্বাচনে তারকা শিল্পী নেই, তবে ক্যানটিনে বিক্রি বেড়েছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন ঘিরে এফডিসিতে...

ইসরায়েলের পাশে থাকবে ভারত, বললেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে এখন ইসরায়েলে...

বোলারদের দাপট, উপেক্ষিত ব্যাটাররা : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের চিত্র

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এই মুহূর্তে বাংলাদেশের যে কজন...