৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় কে হলেন বাংলাদেশের প্রতিনিধি

Date:

এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। গতকাল সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। সামানজার সাঈদ ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আসরে প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর।মিস ওয়ার্ল্ড

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, ‘এই ট্যালেন্ট ক্যাম্পের যাত্রা শুরু হয়েছিল মডেলিং ও উপস্থাপনার মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের উদ্দেশ্যে। সময়ের সঙ্গে আমরা এগিয়েছি। ইতিমধ্যে মডেলিংয়ের ১০টি ব্যাচ বেরিয়েছে, যেখান থেকে অনেকেই এখন খুব ভালো কাজ করছেন।’

এবারের প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’–এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, দ্য ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন শহরে বসবে মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসর, সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

Share post:

Popular

More like this
Related

বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক

বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যে (যার মধ্যে পাটের সুতা...

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়া হবে: আমিরাত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব, আরব...

চারে নেমে ইমনের ফিফটি, আফিফের ঝড়ো ব্যাটিং

সাদামাটা উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়েই শুরু হলো বিপিএলের দ্বাদশ...

টঙ্গীতে জোড় ইজতেমায় ২ জনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমায় অংশ নিতে আসা দুইজনের মৃত্যু...