রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন

Date:

সেপ্টেম্বরে বাংলাদেশের রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন ২ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে নেমেছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় ৩ শতাংশ বেড়েছে।

গত বছরের অক্টোবরে এ আয় ছিল ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে রেমিট্যান্স আয়েও ধীরগতি অব্যাহত রয়েছে। টানা চতুর্থ মাসে এ আয় ৩ বিলিয়ন ডলারের নিচে রয়েছে।

সেপ্টেম্বরের আয় আগস্টের ২ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৭ শতাংশ কম। আগস্টে রেমিট্যান্স আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেড়েছিল। আগস্টের আয়ও জুলাইয়ের তুলনায় ৩ দশমিক ৭৭ শতাংশ বেশি ছিল। সেপ্টেম্বরে রেমিট্যান্স আয়ের প্রবৃদ্ধি আগের মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) দেশে মোট ৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যা এক বছর আগের ৭ দশমিক ৫৮ বিলিয়ন কোটি ডলারের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ বেশি।

প্রান্তিকের হিসাব অনুযায়ী, রেমিট্যান্সের সামগ্রিক প্রবণতা দুর্বল নয়, তবে মাসভিত্তিক গতি কমেছে।

শিল্পসংশ্লিষ্টরা মাসভিত্তিক রেমিট্যান্স আয় ৩ বিলিয়ন ডলারের নিচে থাকার জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে দায়ী করছেন।

মে মাস থেকে রেমিট্যান্স আয় প্রত্যাশিত মাত্রার নিচে রয়েছে। বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক মধ্যপ্রাচ্যে কর্মরত। ফলে সেখানে অস্থিরতা আয়, কর্মসংস্থান ও অর্থ পাঠানোর মাধ্যমে প্রভাব ফেলতে পারে।

রেমিট্যান্সের এই ধীরগতি উদ্বেগের বিষয়, কারণ এটি বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস।

ব্যাংকাররা বলেছেন, রপ্তানি আয় কমে যাওয়া ও আমদানি ব্যয় বেশি থাকার সময়ে আমদানি বিল ও বৈদেশিক ঋণ পরিশোধসহ বৈদেশিক লেনদেনে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে।

ব্যাংকার ও এক্সচেঞ্জ হাউস কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স আয়ের পুনরুদ্ধারের গতি মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের স্থিতিশীলতা এবং অনানুষ্ঠানিক চ্যানেলের পরিবর্তে কতটা অর্থ আনুষ্ঠানিক চ্যানেলে আসে, তার ওপর নির্ভর করবে।

Share post:

Popular

More like this
Related

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: ফখরুল

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে—এমন আশঙ্কা...

এবার ওটিটিতে দেখা যাবে শাকিব খানের ‘রকস্টার’

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্ম আসছে ঢাকাই সিনেমার...

যেভাবে বেছে নেওয়া হবে খামেনির উত্তরসূরি

ইসরায়েল ও ইরানের যৌথ হামলার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা...

বিফলে রানার হ্যাটট্রিক, শেষ বলের রোমাঞ্চে মিরাজদের জয়

২৭ বলে দরকার ২৭ রান, হাতে ৭ উইকেট। সিলেট...