ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭

Date:

ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

রোববার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রেড ক্রিসেন্টের বরাতে ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে যে ইরানের ২৪টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে।

এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলায় নিজেদের ‘ইতিহাসের বৃহত্তম বিমান হামলা’ চালানোর দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রায় ২০০ যুদ্ধবিমান পশ্চিম ও মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করেছে।

এতে আরও বলা হয়, যুদ্ধবিমানগুলো ইরানের বিভিন্ন জায়গায় একযোগে প্রায় ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি হামলা চালিয়েছে পশ্চিম ইরানের তাবরিজে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান লক্ষ্য করে।

Share post:

Popular

More like this
Related

নোলানের ‘দ্য ওডিসি’ আসছে শুক্রবার

ক্রিস্টোফার নোলানের সিনেমা মানেই অন্য রকম কিছু। শুধু বক্স...

‘এরকম পরিবেশ কোনো ফ্র্যাঞ্চাইজিতে আমি পাইনি’

মাঠে নামার আগের দিন শেখ মেহেদী হাসানরা জানলেন, যে...

শাহবাগে প্রতিবাদী গানের অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলার অভিযোগ

সারাদেশে বাউলদের ওপর হামলা ও কারাবন্দি বাউল আবুল সরকারের...

মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

বাজারে মাল্টা, খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে...