নোলানের ‘দ্য ওডিসি’ আসছে শুক্রবার

Date:

ক্রিস্টোফার নোলানের সিনেমা মানেই অন্য রকম কিছু। শুধু বক্স অফিসে ঝড় তোলাই নয়, দর্শক-সমালোচকদের জন্য নতুন এক ভাবনার জগৎও তৈরি করেন তিনি। আগামীকাল ১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে এই নির্মাতার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। বাংলাদেশের দর্শকেরাও একই দিনে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমা নিয়ে ইতিমধ্যে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে।

ট্রয় যুদ্ধ শেষে গ্রিক বীর ওডিসিয়াসের বিপদসংকুল দীর্ঘ ঘরে ফেরার যাত্রাকে কেন্দ্র করে ‘দ্য ওডিসি’ সিনেমাটি নির্মিত হয়েছে। এতে ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি, জন বার্নথালসহ একঝাঁক হলিউড তারকা।

‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং সর্বশেষ ‘ওপেনহাইমার’-এর মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা ক্রিস্টোফার নোলান। তিনি জানান, ‘দ্য ওডিসি’র বিশেষত্ব হলো এর বিশাল পরিসর।

তিনি বলেন, ‘গ্রিক কবি হোমারের অমর মহাকাব্যকে সিনেমায় রূপ দেওয়া সহজ ছিল না। প্রতিটি যুদ্ধের দৃশ্য, বিশাল সেট এবং অ্যাকশন দৃশ্য তৈরি করতে মাসের পর মাস ধরে পরিকল্পনা চলেছে। আমার লক্ষ্য, দর্শকদের সবচেয়ে বাস্তব ও মুগ্ধ করার মতো সিনেমা দেখার অভিজ্ঞতা উপহার দেওয়া।’

Share post:

Popular

More like this
Related

‘বাচ্চু আমলের’ ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বেসিক ব্যাংক

একসময় বেসিক ব্যাংক ছিল স্বনামধন্য ও লাভজনক রাষ্ট্রায়ত্ত ব্যাংক।...

ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭

ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭...

‘এরকম পরিবেশ কোনো ফ্র্যাঞ্চাইজিতে আমি পাইনি’

মাঠে নামার আগের দিন শেখ মেহেদী হাসানরা জানলেন, যে...

শাহবাগে প্রতিবাদী গানের অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলার অভিযোগ

সারাদেশে বাউলদের ওপর হামলা ও কারাবন্দি বাউল আবুল সরকারের...