ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির কথা জানাল স্ট্যান্ডার্ড চার্টার্ড

Date:

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) রিটেইল ব্যাংকিং কার্যক্রম বিক্রি করে দেওয়ার আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। এর মধ্যেই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে বহুজাতিক ব্যাংকটি।

আজ বৃহস্পতিবার ব্যাংকটি জানায়, বাংলাদেশে তারা তাদের ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির বিষয়টি খতিয়ে দেখছে। মূলত বড় পরিসরের ব্যবসা এবং যেসব ক্ষেত্রে স্ট্যান্ডার্ড চার্টার্ডের আলাদা অবস্থান রয়েছে, সেদিকেই বেশি মনোযোগ দিতে চায় তারা।

বাংলাদেশে ১২০ বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে যুক্তরাজ্যের বহুজাতিক এই ব্যাংক। তারা জানিয়েছে, এখন থেকে করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে বেশি জোর দিতে চায় তারা।

স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, এই ঘোষণার ফলে তাদের রিটেইল গ্রাহক ও কর্মীদের ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না। ব্যবসা পুরোপুরি হস্তান্তরের আগপর্যন্ত ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ব্যাংকটি এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক লেনদেন ও বড় গ্রাহকদের ওপর মনোযোগ দেওয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৫ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ সালের মে মাসের বিনিয়োগকারী সম্মেলনেও বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

তবে ব্যবসা হস্তান্তরের বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে ব্যাংকটি।

Share post:

Popular

More like this
Related

নতুন অধ্যায় শুরু করলেন ৫৮ বছর বয়সী ‘কিং কাজু’ 

অবিশ্বাস্য পথচলায় জাপানের ফুটবল কিংবদন্তি কাজুয়োশি মিউরা শুরু করলেন...

গাজীপুরে সরকারি বরাদ্দের ৮০ বস্তা ইউরিয়া সারসহ পিকআপ আটক

গাজীপুরের শ্রীপুরে সরকারি বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সারসহ একটি...

১ লাখ টাকার মধ্যে সেরা ৫ ল্যাপটপ

বৈশ্বিক সংকটের কারণে স্থানীয় বাজারে র‍্যামের দাম বেড়ে যাওয়ার...

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো...