এবার ধানুশের রাজনীতিতে আসার গুঞ্জন

Date:

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুশ কি রাজনীতিতে আসছেন? সম্প্রতি ভক্তদের আয়োজিত এক রক্তদান কর্মসূচিতে তার বক্তব্যকে ঘিরে এমন জল্পনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে ধানুশ বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজনীতিতে আসার বিষয়ে ধানুশের আগ্রহ রয়েছে। তবে তিনি এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না। রাজনীতিতে যোগ দেওয়ার আগে বিষয়টির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো ভালোভাবে বিবেচনা করছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০৩১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে সিদ্ধান্ত নেওয়ার জন্য ধানুশের হাতে পর্যাপ্ত সময় রয়েছে।

এর আগে ধানুশের বাবা ও নির্মাতা কস্তুরি রাজাও ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে ছেলের রাজনীতিতে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

সম্প্রতি এক রক্তদান কর্মসূচিতে ধানুশ তার ভক্তদের উদ্দেশে বলেন, শুধু সিনেমা মুক্তি উদযাপন করলেই চলবে না, সমাজের মানুষের জন্যও কাজ করতে হবে। তিনি ভক্তদের নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে সহায়তা করা এবং সমাজকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

এই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের ধারণা, সমাজসেবার ওপর এমন জোর দেওয়ার মাধ্যমে ধানুশ হয়তো ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছেন।

অনুষ্ঠানে তিনি তার অভিনীত ‘রায়ান’ সিনেমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েও কথা বলেন। সেরা তামিল চলচ্চিত্রের পুরস্কার পাওয়া নিয়ে ভিন্নমত থাকা দর্শকদের মতামতকে তিনি সম্মান জানান। একই বছরে আরও বেশ কয়েকটি ভালো তামিল সিনেমা মুক্তি পেয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে ধানুশ অভিনয়ে ব্যস্ত। সর্বশেষ তাকে দেখা গেছে অ্যাকশন থ্রিলার ‘কারা’ সিনেমাতে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে আরেকটি সিনেমা।

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নানা গুঞ্জন চললেও এ বিষয়ে ধানুশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Share post:

Popular

More like this
Related

ইরান আক্রমণে ট্রাম্পকে চাপ দিয়ে যাচ্ছিলেন সৌদি যুবরাজ: ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল শনিবার ইরানে ব্যাপক সামরিক হামলা...

আশঙ্কাজনক অবস্থায় কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী মার্টিন

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ব্যাটসম্যান ড্যামিয়েন মার্টিনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে...

কৃষ্ণ সাগরে ড্রোন হামলার শিকার জাহাজের ৪ বাংলাদেশি নাবিক এখন তুরস্কে, দ্রুত ফিরতে চান দেশে

কৃষ্ণ সাগরে গত শুক্রবার দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়...

স্টারশিল্ড কী, ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ কেন

সম্প্রতি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দেশটির সামরিক...