কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

Date:

উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলার মধ্যে কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে উড়োজাহাজগুলোতে থাকা আরোহীরা বেঁচে আছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, আজ সোমবার সকালে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্ত বিমানে থাকা সমস্ত আরোহী বেঁচে আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার পরপরই কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। ক্রু সদস্যদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

আজ সোমবার সকালে কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি।

 

 

Share post:

Popular

More like this
Related

নতুন বছর, নতুন চ্যালেঞ্জ: আশা ও সংকল্পে ২০২৬-কে বরণ ক্রীড়াবিদদের

নতুন বছর, নতুন প্রত্যাশা ও নতুন চ্যালেঞ্জ, এই বার্তাই...

পুলিশের ‘গাফিলতিতে’ শেষ স্বর্ণ চোরাচালান তদন্ত

২০২৩ সালের ১৬ জুন কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়ার সময়...

গ্রামের দরিদ্রদের আয় চলে যাচ্ছে ঋণের কিস্তি পরিশোধে: গবেষণা

গ্রামীণ পরিবারগুলোর ওপর ঋণের বোঝা ক্রমেই বাড়ছে, বিশেষ করে...

‘মুস্তাফিজুর রহমান ভাই ছিলেন একটি প্রতিষ্ঠানের মতো’

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। অসংখ্য নাটকে অভিনয়...