উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা নিয়ে আলোচনা

Date:

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

বৈঠকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়। 

এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও জানায় প্রেস উইং।

Share post:

Popular

More like this
Related

মোস্তাফিজকে ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর

শেষ পর্যন্ত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্ত...

পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

আমদানি করা পাটবীজের ওপর নির্ভরতা কমানো, মূল্য সংযোজিত পাটপণ্যের...

‘নেপালে সিনেমার শুটিং করছি, কিন্তু মিস করছি পুত্র জয়কে’

নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অপু...

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্যের বহু দেশ, বিশেষ...