জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ১০৬ মামলার চার্জশিট দাখিল

Date:

জুলাই ২০২৪ এ ছাত্র-জনতার অভ্যুত্থান–সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে ১০৬টির চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ।
 
আজ মঙ্গলবার পুলিশের সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ১০৬টি মামলার মধ্যে ৩১টি হত্যা মামলা ও ৭৫টি অন্যান্য অপরাধের মামলা। 

এতে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধির ধারা ১৭৩(এ) অনুযায়ী অভ্যুত্থান–সংশ্লিষ্ট ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জন আসামিকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। এ বিষয়ে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।

৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন থানায় দায়ের করা হয়েছে।

Share post:

Popular

More like this
Related

গুগলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চ্যাটজিপিটির সার্চ

নেটিজেনরা প্রথম গুগল সার্চের সঙ্গে পরিচিত হন ১৯৯৮ সালে।...

সাভারের হেমায়েতপুরে পোশাক কারখানার সিকিউরিটি বক্সে আগুন

সাভারের হেমায়েতপুরে একেএইস গ্রুপের কারখানার মূল ফটকে সিকিউরিটি বক্সে...

ফারুকের সঙ্গে ববিতা-কবরীর আলোচিত সিনেমার যত গান

নায়ক ফারুকের জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ...

ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কুম শহরে অ্যাসেম্বলি অব এক্সপার্টস...