নির্বাচন ৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল

Date:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে হবে। এই দুই ভোটের তফসিল ঘোষণা হবে ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে।

তিনি আরও বলেন, ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা বাড়ানো এবং তফসিলের তারিখ ঘোষণার বিষয়ে আগামী ৭ ডিসেম্বর সভা করবে ইসি। সেই সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হচ্ছে তফসিল। আর ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন।  

তিনি আরও বলেন, আমরা তো বলেছি, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি যদি হয়, তাহলে এটা ৮ থেকে ১৪ তারিখের মধ্যে পড়ে।

ভোটগ্রহণের সময় বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, পরিকল্পনা আছে, কমিশন সিদ্ধান্ত নিলে ফাইনাল হবে।

ভোটিং বুথের সংখ্যা বাড়ানো হবে কি না জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, চেম্বার আমরা ডাবল করার চিন্তা করছি। কিছু ক্ষেত্রে যদি বাড়ানো সম্ভব হয় কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো ফাইনাল হয়নি। এটা আমরা ৭ ডিসেম্বরের সভায় ঠিক করব। 

ওই সভায় তফসিলের তারিখের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, মোটামুটি ধরা যায়। কমিশনের মিটিংয়ের পর ব্রিফিং করা হবে।

Share post:

Popular

More like this
Related

রুটের ৪১তম সেঞ্চুরি, সামনে কেবল ক্যালিস ও টেন্ডুলকার

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘদিনের সেঞ্চুরির খরা কাটিয়ে এবার উড়ছেন জো...

৭ হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট, বিকাশের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে...

নতুন গল্পের খোঁজে রাজীব-সুমন-খসরু

নতুন গল্প ও তরুণ নির্মাতাদের উৎসাহিত করতে শুরু হচ্ছে...

ইরানের স্কুলে কেন হামলা চালাল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি সকালে যখন যৌথভাবে ইরানে হামলা শুরু...