হবিগঞ্জে ট্রাক-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Date:

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিলেটের এক ব্যবসায়ী ও পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মোস্তাকিম মিয়া (৩৫) মারা যান। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী লিটন গাজীকে (৫০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়।

নিহত লিটনের ছেলে রাসেল গাজী বলেন, ‘”মধুময় ফুড” নামের একটি দোকানের জন্য ঢাকা থেকে মিষ্টিজাত পণ্যের চালান সংগ্রহ করে পিকআপভ্যানে সিলেটে ফিরছিলেন আমার বাবা লিটন গাজী।’

তিনি আরও জানান, বাহুবলের মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে চালক মোস্তাকিম ঘটনা স্থলেই নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Share post:

Popular

More like this
Related

শ্রীলঙ্কায় উড়ুক্কু ট্যাক্সি সেবার পরীক্ষামূলক যাত্রা শুরু

যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের বিকল্প হিসেবে চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু...

মূল্যস্ফীতির চাপে ক্লান্ত ক্রেতা, ৫০ শতাংশ ছাড়েও জমছে না ব্র্যান্ডের পোশাকের বাজার

ব্র্যান্ডের পোশাকের দোকানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা থাকলেও...

ঢাকাই সিনেমার ৫৮ গুণীজন পেলেন সম্মাননা

ঢাকার চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের শ্রম,...

বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী

বিশ্বব্যাপী ১৫ শতাংশ মার্কিন শুল্ক এ সপ্তাহে কার্যকর হতে...