১০ বছর পর মতিঝিলে কেনা ভবনের দখল পেল বেসিক ব্যাংক

Date:

এক দশকের বেশি সময় আইনি লড়াইয়ের পর রাজধানীর মতিঝিলে কেনা ভবনের দখল বুঝে পেয়েছে বেসিক ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি তাদের প্রধান কার্যালয়ের জন্য ভবনটি কিনেছিল।

আদালতের চূড়ান্ত রায় ও পরের নির্দেশনার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আজ মঙ্গলবার সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে ১২ তলা ভবনটির দখল নেয় ব্যাংক কর্তৃপক্ষ।

উপস্থিত ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ভবনের দখল বুঝিয়ে দেন।

ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু মো. মোফাজ্জল। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাসসহ ব্যাংকের কয়েকজন মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোফাজ্জল বলেন, ‘দীর্ঘ আইনি লড়াইয়ের পর ভবনটি বুঝে পেয়েছে ব্যাংক। আমরা আদালতের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, অসমাপ্ত নির্মাণকাজ শেষ করতে এবং প্রধান কার্যালয় এই ভবনে সরিয়ে নিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

২০১০ সালে বেসিক ব্যাংক তাদের প্রধান কার্যালয়ের জন্য ভবন নির্মাণে ‘বিজনেস রিসোর্সেস লিমিটেড’ নামের একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি করেছিল। জমির মালিক সিংকু আকরামউজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান ছিল এটি।

চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করে ব্যবহারের উপযোগী অবস্থায় ভবনটি এবং এর মালিকানার কাগজপত্র ব্যাংকের কাছে হস্তান্তর করার কথা ছিল। নিচতলা থেকে ১২ তলা পর্যন্ত ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংককে বরাদ্দ দেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত সময়ে ভবনটি হস্তান্তর না হওয়ায় আইনি পদক্ষেপ নেয় বেসিক ব্যাংক কর্তৃপক্ষ।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ৯ নভেম্বর আদালত ব্যাংকের পক্ষে চূড়ান্ত রায় দেন। ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ রায়ে ভবনের দখল ব্যাংকের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

সেই রায়ের ভিত্তিতে আদালতের প্রতিনিধিদের মাধ্যমে ভবনের দখল নিয়েছে বেসিক ব্যাংক।

Share post:

Popular

More like this
Related

১৪ বছর পর্দায় নেই মিম, জানালেন অভিনয় ছাড়ার পেছনের ঘটনা

শিশু বয়স থেকে দীর্ঘ সময় নিয়মিত পর্দায় দেখা গেছে...

ইসরায়েলি হামলায় ইরানের বিশ্ব ঐতিহ্য গোলেস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত

টানা পঞ্চম দিনের মতো ইরানে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে...

সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে রুট বললেন, ‘এখনই বিদায় নয়’

অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ১৬০...

সুন্দরবন থেকে ৬০০ কেজি শামুক-ঝিনুক উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মোহসিনের হুলো এলাকা থেকে আট...