শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ: বিজিএমইএ

Date:

চলমান অস্থিরতার মধ্যে শ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এ সিদ্ধান্তের কথা জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, ভাঙচুর থেকে কারখানা রক্ষা করতে ইতোমধ্যে ৫৫টি পোশাক কারখানায় শ্রম আইনের ১৩(১) ধারা কার্যকর করা হয়েছে। এই ধারার আওতায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়ম প্রযোজ্য হয়।

তিনি জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের কারণে আজ শনিবার ৯২টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

কারখানা চালানো সম্ভব না হলে মালিকেরা কাল থেকেই ‘কাজ নেই, মজুরি নেই’ বিধান কার্যকর করতে পারবেন বলে জানান বিজিএমইএ সভাপতি।

বিজিএমইএ সভাপতি বলেন, সভায় অংশ নেওয়া প্রায় সব সদস্য মত দেন, কারখানার নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মজুরি বোর্ডে আলোচনার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের কারখানা মালিকেরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানানো হয়। 

Share post:

Popular

More like this
Related

সালাহ ও ওসিমেনের নৈপুণ্যে কোয়ার্টারে মিসর-নাইজেরিয়া

আফ্রিকা কাপ অব নেশনসের নকআউট পর্বে রোমাঞ্চ আর তারকাখ্যাতির...

খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী: রিজভী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও নেতৃত্বে...

১০০ টাকা ভিজিটে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. শাহরিয়ার জাহান রূপম

শিশুদের চিকিৎসাসেবা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে প্রতি শুক্রবার...

রিটেইল ব্যাংকিং কার্যক্রম কিনতে কয়েকটি ব্যাংক ‘যথেষ্ট আগ্রহ’ দেখাচ্ছে: স্ট্যান্ডার্ড চার্টার্ড

বাংলাদেশে নিজেদের ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং কার্যক্রম বিক্রির বিষয়ে...