আবারো জুটি বাঁধছেন রাজ-সাবিলা

Date:

আবারও সিনেমায় জুটি হয়ে আসছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় আলোচিত এই জুটিকে এবার দেখা যাবে ‘কানাভুলা প্যারাডক্স’-এ।

সিনেমাটির গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে ২০২৪ সালে প্রকাশিত মোহাইমিনুল ইসলাম বাপ্পীর উপন্যাস ‘কানাভুলা প্যারাডক্স’ থেকে।

২০২৭ সালে ঈদুল আযহায় মুক্তি দিতে সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছরের শুরুতে।

‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর পর নির্মাতা তানিম নূর প্রযোজিত আরেকটি সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’। এই সিনেমা দিয়ে পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের।

জানা গেছে, সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্নধর্মী যাত্রার মধ্য দিয়ে দর্শকদের পরিচিত গল্প বলার কাঠামোর বাইরে নিয়ে যেতে চান তারা। ফলে সিনেমাটিতে প্রচলিত গল্পের বাইরে নতুন ধরনের অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Share post:

Popular

More like this
Related

অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড প্রাইজমানি

চলতি মাসের অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়দের জন্য থাকছে ইতিহাসের অন্যতম...

ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যায় অভিযুক্ত নারী কারাগারে

পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আটটি কুকুরছানা হত্যার অভিযোগে...

মূল্যস্ফীতি কমলেও বাড়ছে জীবনযাত্রার ব্যয়

অক্টোবরে মূল্যস্ফীতি সামান্য কমেছে। তবে খাদ্যপণ্যের দাম কমার বিপরীতে...

সিনেমার গানে কণ্ঠ দিলেন দুলকার সালমান

অভিনয়ের পাশাপাশি এবার গানের জগতেও নতুন চমক দেখালেন দক্ষিণ...