খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের

Date:

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে।

গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে সেখানে ভর্তি করা হয়।

Share post:

Popular

More like this
Related

এফডিসিতে সালমান শাহর যত স্মৃতি

মৃত্যুর প্রায় ৩০ বছর পরও সিনেমাপ্রেমীদের মনে আজও রয়ে...

খামেনির উত্তরসূরি নির্বাচনে কেন দেরি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

সান্তোসের সঙ্গে নতুন চুক্তি নেইমারের, লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই চললেও হাল ছাড়ছেন না ব্রাজিলের...

তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত?

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ ও আন্দোলনের মুখে সরকার...