ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে

Date:

তৈরি পোশাকশিল্পের মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের কাছে প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। তবে আগে শ্রমিকপক্ষের প্রতিনিধির দেওয়া প্রস্তাবের সঙ্গে এর বড় ধরনের ব্যবধান রয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার তৃতীয় সভার মধ্যেই বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি একটি প্রস্তাব জমা দিয়েছেন। তবে প্রস্তাবিত অর্থের পরিমাণ কত তা তিনি প্রকাশ করতে রাজি হননি।

তিনি জানান, সভা চলবে। আগামীকাল বর্ধিত বৈঠকে একটি সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, উভয়পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান অনেক বেশি, তাই একটি ঐকমত্যে পৌঁছাতে আরও আলোচনার প্রয়োজন।

তিনিও মালিকদের প্রস্তাবিত মজুরির তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

এর আগে শ্রমিকপক্ষের প্রতিনিধি পোশাক শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব করেছিলেন।

দ্য ডেইলি স্টারের আগের এক প্রতিবেদনে বিজিএমইএর দুই নেতার বরাত দিয়ে বলা হয়েছিল যে, কারখানা মালিকরা ন্যূনতম মজুরি হিসেবে ১৪ হাজার ৩০০ টাকা প্রস্তাব করতে পারেন।

Share post:

Popular

More like this
Related

আমাকে দমানো এত সহজ হবে না: বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক...

ইরানের আরেক যুদ্ধজাহাজের ২০০ নাবিককে শ্রীলঙ্কার আশ্রয়

সম্প্রতি শ্রীলঙ্কার উপকূলীয় এলাকার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ছোড়া...

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে কৃত্রিম...

ম্যানসিটি ও ভিলার পয়েন্ট খোয়ানোয় শিরোপা দৌড়ে বড় সুবিধা আর্সেনালের

মাঠে না নেমেই প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বড় সুবিধা...