বাসচাপায় যুবক নিহত, আরেক বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

Date:

টাঙ্গাইলের মধুপুরে উপজেলায় বাসচাপায় জাহিদ হাসান (১৮) এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলায় গোলাবাড়ি এলাকায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এরপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

জাহিদ উপজেলার বাসুদেব বাড়ি এলাকার জাকির হোসেনের ছেলে।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার হাফিজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়।

‘এরপর বিনিময় পরিবহনের একটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়,’ বলেন তিনি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহম্মেদ জানান, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

Share post:

Popular

More like this
Related

প্রতি ঈদে কেন চামড়ার দাম কমে যায়

ঈদের ছুটি শেষে মানুষ যখন রাজধানীতে ফিরছেন, তখন ঢাকা-মাওয়া-ভাঙ্গা...

‘ফুটবল মার্কা আসলো কোথা থেকে?’— যশোর বকচরে ব্যবসায়ী সমিতির নির্বাচনে চরম অনিয়ম

যশোরের বকচরে অবস্থিত ‘পুরাতন লোহা ও মোটর ব্যবসায়ী মালিক...

হলে হলে ছুটছেন তারকারা

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার...

দ. কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সু’র ২৩ বছর কারাদণ্ড

সামরিক আইন জারিতে ভূমিকার দায়ে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে...