কলকাতার ‘আজাদি’ সিনেমায় চঞ্চল চৌধুরী

Date:

দুই বাংলার সাড়া জাগানো অভিনেতা চঞ্চল চৌধুরী কলকাতার একটি নতুন সিনেমায় অভিনয় করছেন। সেখানে টানা শুটিং করছেন তিনি। গতরাতে কলকাতা থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন এই অভিনেতা।

নতুন সিনেমার নাম ‘আজাদি’। পরিচালনা করছেন সুমন মুখোপাধ্যায়, যিনি ‘পুতুল নাচের ইতিকথা’ পরিচালনা করে ব্যাপকভাবে প্রশংসা অর্জন করেন।

সিনেমা সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, ‘আজাদি’ মূলত দেশভাগের সিনেমা। দারুণ একটা গল্প। আবেগের গল্প। সত্য গল্প। কাজটি আমার জন্য বিশেষ। পরিচালক সুমন মুখোপাধ্যায় খুবই ভালো ও মেধাবী একজন পরিচালক।

‘আজদি’ সিনেমায় চন্চনল চৌধুরী অভিনয় করছেন একজন মুসলিম পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে। তার নাম সেলিমউল্লাহ।

দেশভাগের সময় কলকাতার সরকারি চাকরিজীবীরা ঢাকায় এসে চাকরি করার সুযোগ পেতেন আর ঢাকার সরকারি চাকরিজীবীরা কলকাতায় গিয়ে চাকরির সুযোগ পেতেন। এসব  বিষয়ই সিনেমায় উঠে আসবে।

চঞ্চল চৌধুরী বলেন, টানা শুটিং করছি । আজ সারারাত শুটিং করব । সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ গল্পটা আমাকে মুগ্ধ করেছে। অবশ্যই ভালো একটি সিনেমা হতে যাচ্ছে।

এদিকে, চঞ্চল চৌধুরী অভিনীত তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে এবারের ঈদে— বনলতা একসপ্রেস, দম ও প্রেশার কুকার। এ ছাড়া, মাছরাঙা টেলিভিশনে তার অভিনীত সাত পর্বের একটি ধারাবাহিক নাটক প্রচার হবে।

তিনি বলেন, ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ সম্পর্কে এরইমধ্যে দর্শকরা জেনে গেছেন। কেননা, এটি  হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত। এ ছাড়া, দম সম্পর্কেও অনেক কিছু জেনে গেছেন। ‘বনলতা একসপ্রেস’ অনেক ভালো একটি সিনেমা। দম আরও একটি ভালো সিনেমা। ‘প্রেশার কুকার’ সিনেমায় কতটুকু কি করেছি— তা হলে গিয়ে দর্শকরা বুঝবেন।

অভিনেতা বলেন, ঈদে সবার সিনেমার জন্য শুভকামনা। শাকিব খানের প্রিন্সের জন্য শুভকামনা জানাচ্ছি, সিয়ামের রাক্ষসের জন্যও শুভকামনা জানাচ্ছি। সেই সঙ্গে আমার সিনেমা তো আছেই। সবার সিনেমা দর্শকরা দেখুক। সব সিনেমার জন্য শুভকামনা।

তিনি বলেন, চমৎকার ঈদ হবে দর্শকদের জন্য। ভালো ভালো সিনেমা আসছে এই ঈদে। ঈদের আনন্দ এটাই। দর্শকরা উপভোগ করবেন।

তিনি আরও বলেন, ঈদের সিনেমা, ওটিটি, নাটক—সবই তো আমাদের। সবাই মিলেমিশে কাজ করি। সবাই একটি পরিবার। আমরা সবাই মিলে যে কাজগুলো করেছি, তা দর্শকদের জন্য।  

ঈদের দিনের পরিকল্পনা নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ঈদের দিন হলে হলে যাব। দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। আমার  একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে, ঈদের দিন হল ভিজিট করব।
 

Share post:

Popular

More like this
Related

প্রতি ঈদে কেন চামড়ার দাম কমে যায়

ঈদের ছুটি শেষে মানুষ যখন রাজধানীতে ফিরছেন, তখন ঢাকা-মাওয়া-ভাঙ্গা...

‘ফুটবল মার্কা আসলো কোথা থেকে?’— যশোর বকচরে ব্যবসায়ী সমিতির নির্বাচনে চরম অনিয়ম

যশোরের বকচরে অবস্থিত ‘পুরাতন লোহা ও মোটর ব্যবসায়ী মালিক...

হলে হলে ছুটছেন তারকারা

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার...

দ. কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সু’র ২৩ বছর কারাদণ্ড

সামরিক আইন জারিতে ভূমিকার দায়ে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে...