গাজীপুরে পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ২

Date:

গাজীপুরের টঙ্গী মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পাশের এম.টি টায়ার সেন্টারের সামনে থেকে একটি পেট্রোল বোমাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন— ফেনীর পশুরাম থানার মৃত আবুল খায়েরের ছেলে আব্দুর রহিম (২৫) ও ঢাকার তুরাগ থানার সুমন মিয়ার ছেলে মো. মবিন (২১)।

আজ রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, ভোররাত ৩টার দিকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

ওসি জানান, আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে একজনের কাছে একটি পেট্রোল বোমা ও আরেকজনের কাছ থেকে ৩৩০ এমএল পানির বোতল ভর্তি পেট্রোল উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অজ্ঞাতনামা আরও অনেক দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে ১৭ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পেট্রোল ও পেট্রোল বোমা দিয়ে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন।’

 

Share post:

Popular

More like this
Related

প্রতি ঈদে কেন চামড়ার দাম কমে যায়

ঈদের ছুটি শেষে মানুষ যখন রাজধানীতে ফিরছেন, তখন ঢাকা-মাওয়া-ভাঙ্গা...

‘ফুটবল মার্কা আসলো কোথা থেকে?’— যশোর বকচরে ব্যবসায়ী সমিতির নির্বাচনে চরম অনিয়ম

যশোরের বকচরে অবস্থিত ‘পুরাতন লোহা ও মোটর ব্যবসায়ী মালিক...

হলে হলে ছুটছেন তারকারা

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার...

দ. কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সু’র ২৩ বছর কারাদণ্ড

সামরিক আইন জারিতে ভূমিকার দায়ে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে...