হুইলচেয়ারে বসা দর্শককে দেখে আপ্লুত সিয়াম

Date:

‘পোড়ামন ২’ দিয়ে বাজিমাত করেছিলেন নায়ক সিয়াম আহমেদ। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা করে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা। সবশেষ ‘জংলি’ দিয়ে আলোচনায় ছিলেন তিনি। আর এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘রাক্ষস’।

সিনেমাটি মুক্তির পর প্রেক্ষাগৃহে গিয়ে সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া দেখেছেন সিয়াম। এ পর্যন্ত তিনটি হলে যাওয়ার সুযোগ হয়েছে তার। সেই অভিজ্ঞতাই দ্য ডেইলি স্টার কাছে তুলে ধরেছেন তিনি।

সিয়াম বলেন, ‘“রাক্ষস” মুক্তির পর ইতিমধ্যে তিনটি হলে গিয়েছি। দর্শকদের সাড়া দেখে ভীষণ ভালো লেগেছে। আমার ভেতরে দারুণ উত্তেজনা কাজ করছে।’

দর্শকদের কোন বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে? এমন প্রশ্নে সিয়াম বলেন, ‘সিনেমাটি দেখার পর দর্শকেরা আমার সামনেই বিভিন্ন সংলাপ বলছিলেন। বিষয়টি আমাকে মুগ্ধ করেছে। কেউ কেউ গানের কথা বলেছেন, আমার অভিনীত চরিত্রের প্রশংসা করেছেন। দর্শকদের এসব অনুভূতি আমাকে অন্য রকম ভালো লাগায় সিক্ত করেছে।’

সিয়াম বলেন, ‘এক দিন মিরপুরের সনি প্রেক্ষাগৃহে (স্টার সিনেপ্লেক্স) গিয়েছিলাম। শো শেষে দেখি অনেক ভিড়। সেই ভিড়ের মধ্যে একজন দর্শককে দেখলাম হুইলচেয়ারে বসে আছেন। ভিড়ের কারণে তার সমস্যা হতে পারে ভেবে আমাদের টিমের সদস্যদের বলি, তার যেন কোনো অসুবিধা না হয়।’

সিয়াম আরও বলেন, ‘এরপর আমি তার কাছে যাই। কথা বলি। আমি তাকে জিজ্ঞেস করি, “ভাই, এত কষ্ট করে কেন সিনেমা দেখতে এসেছেন?” তিনি জানালেন, “পোড়ামন ২” থেকেই তিনি আমার সব সিনেমা দেখেন। সেই টানেই “রাক্ষস” দেখতে এসেছেন। তার কথা শুনে আমি অবাক হয়ে যাই! নিজে হাঁটতে পারেন না, আরেকজনের সহযোগিতা নিয়ে আমার সিনেমা দেখতে এসেছেন—এ দেখে ইমোশনাল হয়ে পড়ি।’

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিয়াম বলেন, ‘দর্শকেরাই আমার আসল ভালোবাসা। তারাই শিল্পীদের বাঁচিয়ে রাখেন। শুরু থেকেই তাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে আসছি। আমি দর্শকদের জন্যই কাজ করে যাব। তাদের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই।’

Share post:

Popular

More like this
Related

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

বৈশ্বিক সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে...

‘বিশ্বকাপে খেলতে হলে সম্পূর্ণ ফিট থাকতে হবে ভিনিসিয়ুসকে’

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়ে...

বান্দরবানে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ

বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০০ ঘনফুট সেগুনসহ বিভিন্ন...

মে মাসে রপ্তানি কমেছে ৭ শতাংশ

প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান কমে যাওয়ার কারণে...